গৌরনদীতে জাতীয় বাজেটে নাগরিকদের অংশগ্রহন শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত
খোকন আহম্মেদ হীরা ॥ “জাতীয় বাজেটে নাগরিক অংশ গ্রহণ চাই” শীর্ষক নাগরিক সংলাপ গত রবিবার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া
ডিগ্রী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
মাহিলাড়া ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক মোঃ আলমগীর হোসেন কবিরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত নাগরিক সংলাপে প্রধান অতিথি ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক ও মাহিলাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কালিয়া দমন গুহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ আলাউদ্দিন বালী, উপজেলা যুবলীগের আহবায়ক ও তরুন সমাজ সেবক মোঃ হারিছুর রহমান হারিছ। উন্নয়ন প্রচেষ্টার আয়োজনে ইউএসএআইডির অর্থায়নে, বিএনডিএন, আভাস ও প্রগতির সহযোগীতায় নাগরিক সংলাপ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক এইচ.এম শাহজাহান কবির। অনুষ্ঠানের মূলপ্রবন্ধ পাঠ করেন শারমির কবির বীথি। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন মাহিলাড়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক তৌহিদুল ইসলাম ইরান, মোঃ ইকতিয়ার হোসেন, বাঘার কিশোরী ক্লাবের সভাপতি ডাঃ মানিক লাল। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিএনডিএন’র প্রকল্প কর্মকর্তা সুকুমার মিত্র।