আর্কাইভ

নলচিড়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নব নির্বাচিতদের শপথ অনুষ্ঠান সম্পন্ন

রবিবার রাতে শপথ বাক্য পাঠ করানো হয়েছে।

নবনির্বাচিত কমিটির সভাপতির হাতে দায়িত্ব হস্তান্তর করছেন বিদায়ী সাধারন সম্পাদক মনিরুজ্জামান-ছবি: হীরা

নবনির্বাচিত কমিটির সভাপতির হাতে দায়িত্ব হস্তান্তর করছেন বিদায়ী সাধারন সম্পাদক মনিরুজ্জামান-ছবি: হীরা

এ উপলক্ষে ক্রেডিট ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নলচিড়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নবনির্বাচিত সভাপতি মোঃ শেরশাহ ফকির। সভায় প্রধান অতিথি ছিলেন কাল্বের বরিশাল ও খুলনা অঞ্চলের পরিচালক মোঃ রাসেদুজ্জামান ঝিলাম। বক্তব্য রাখেন নবনির্বাচিত সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান রতন, বিদায়ী সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান, নবনির্বাচিত সহসভাপতি মোঃ হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ আলম ফকির, সদস্য মোঃ শাহীন তালুকদার ও সুজন হাওলাদার প্রমুখ।

সভার শুরুতে প্রধান অতিথি কাল্বের বরিশাল ও খুলনা অঞ্চলের পরিচালক মোঃ রাসেদুজ্জামান ঝিলাম নলচিড়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান। শেষে বিদায়ী সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকের হাতে দায়িত্ব হস্তান্তর করেন।

Back to top button