আর্কাইভ
গৌরনদীর তিন যুবদল নেতাকে খুঁজছে পুলিশ
বরিশালের গৌরনদী উপজেলার দিয়াশুর গ্রামের যুবদল নেতা ফিরোজ খান, কলাবাড়িয়া গ্রামের মারুফ হোসেন ও লিটনকে হন্য হয়ে
খুঁজছে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। তাদের বিরুদ্ধে গৌরনদী থানায় হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। বরিশাল জজ আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে। মামলার পর থেকে ওইসব যুবদল নেতারা গ্রেফতার আতংকে পলাতক রয়েছে। আদালত তাদের অনুপস্থিতিতে সাজা প্রদান করে। তাদের পরিবারের সদস্যরা জানান, ওইসব যুবদল নেতাকে গ্রেফতাদের জন্য পুলিশ প্রায়ই বাড়িতে হানা দিচ্ছে।