আর্কাইভ
জাতীয় পার্টির উদ্যোগে বিনামূল্যে গাছের চারা বিতরন
গৌরনদী অফিস ॥ বরিশালের আগরপুর ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে গতকাল বিনামূল্যে গাছের চারা বিতরন করা হয়েছে। ইউনিয়ন
জাতীয়পার্টির সাংগঠনিক সম্পাদক মোঃ হানিফ মাতুব্বর চর উত্তর ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে গাছের চারা তুলে দেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৬ নং ইউনিটের সভাপতি গোলাম কবির আকন, জাতীয় যুব সংহতি এবং ছাত্রসমাজের আহবায়ক কমিটির সদস্য সচিব মোঃ আলাউদ্দিন মিয়া।