আর্কাইভ

জাতীয় বাজেটে নাগরিক সমাজের অংশগ্রহণ চাই শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

সংলাপ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর মোল্লাপাড়া মাধ্যমিক মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি আয়োজন করেন বাংলাদেশ ভিলেইজ ডেভলপমেন্ট অর্গানাইজেশন (বিভিডিও) নামে একটি বেসরকারী সংস্থা। সহযোগীতায় ছিলেন বরিশাল এনজিও ডেভলপমেন্ট নেটওয়ার্ক (বিএনডিএন)। সংলাপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক প্রধান শিক্ষক ও অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অরুন কৃষ্ণ হালদার। প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা একেএম মাসুদুল হাসান।

জাতীয় বাজেটে নাগরিকসমাজের সরাসরি অংশগ্রহণ বিষয়ে বিভিন্ন দিক তুলেধরে বক্তব্য রাখেন বিভিডিওর পরিচালক সিসিলিয়া পারুল মন্ডল, মোলাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ কান্ত হালদার, মোহনকাঠী কলেজ অধ্যক্ষ মো. নুরুল ইসলাম, বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার বাড়ৈ, রতœপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি অমিয় লাল চৌধুরী, বরিশাল প্রগতি প্রোগ্রাম অফিসার আশ্রাফ তালুকদার, বিএনডিএন মনিটরিং অফিসার কামরুজ্জামান, সাংবাদিক ফেরদৌস  মোল¬া বাবু, ওমর আলী সানি, অনুষ্ঠান পরিচালনা করেন বিভিডিও প্রোগ্রাম অফিসার অনুকুল বাড়ৈ ও প্রকাশ চন্দ্র বাড়ৈ।

Back to top button