দুর্গাপূজা উপলক্ষে উপজেলা পরিষদের উদ্যোগে আইন শৃংখলা সভা
খোকন আহম্মেদ হীরা ॥ বরিশালের গৌরনদী উপজেলা পরিষদের উদ্যোগে দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে গতকাল সোমবার আইন-শৃংখলা সভা
অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ আলম খান। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ জাকির হোসেন, গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক কালিয়া দমন গুহ। বক্তব্য রাখেন পুজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক কৃষ্ণ কান্ত দে, ইউপি চেয়ারম্যান সেকান্দার আলী মৃধা, এইচ.এম সামচুল ইসলাম, আকন ছিদ্দিকুর রহমান প্রমুখ।
সভায় আসন্ন দুর্গাপুজার সময় প্রত্যেকটি পুজা মন্ডব ও দশনার্থীদের প্রসাশনের উদ্যোগে কঠোর নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত গৃহিত হয়।