আর্কাইভ
আগৈলঝাড়ায় বিদ্যালয়ের সদস্যের মৃত্যুতে শোকসভা
আগৈলঝাড়া উপজেলা সদরের শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির আজীবন
দাতা সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আক্তার মোল্লার স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বিদ্যালয়ের হলরুমে ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক নির্মলেন্দু বাড়ৈর সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর বিশ্বাস। তার আত্মার মাগফেরাত কামণা করে আলোচনা সভায় অংশগ্রহণ করেন আ. মালেক হাওলাদার, দিগ্বিজয় বাড়ৈ, আ. জলিল, নিখিল চন্দ্র সমদ্দার, সরদার হারুন রানা, মোস্তাফিজুর রহমান, আ. ছালাম হাওলাদার ও কাজী খসরুজ্জামান।