আর্কাইভ
গৌরনদীতে সড়ক দূর্ঘটনায় হত ১ ॥ আহত ১
গৌরনদী অফিস ॥ ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কটকস্থল বাসষ্ট্যান্ড সংলগ্নস্থানে গতকাল বৃহস্পতিবার দুপুরে যাত্রীবাহি বাসের
ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত ও একজন আরোহী গুরুতর আহত হয়েছেন।
গৌরনদী হাইওয়ে থানার ইনচার্জ মোঃ মোজাম্মেল হোসেন জানান, বরিশাল থেকে খুলনাগামী আর.পি পরিবহন বেপরোয়াগতিতে কটকস্থল এলাকা অতিক্রমকালে বিপরীতদিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক উপজেলার বাকাই গ্রামের বেল্ল¬াল হোসেন (৩৫) ও আরোহী হাবিবুর রহমান (৩২) গুরুতর আহত হয়। মুমুর্ষ অবস্থায় আহতদের উদ্ধার করে প্রথমে গৌরনদী ও তাৎক্ষনিক বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ওইদিন বিকেল ৩ টায় বেল্লাল মারা যায়।