আর্কাইভ

স্কুল ছাত্রীকে নিয়ে পালিয়ে গেছে গৌরনদীর এক জামায়াত নেতা

মাওলানা মোঃ সুমন হোসেন। তার বাড়ি উপজেলার নলচিড়া গ্রামে। সে ওই গ্রামের ছিদ্দিক মীরের পুত্র। এনিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলা জামায়াতের নেতা ও নলচিড়া খানাবাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ সুমন হোসেন প্রেমের টানে বুধবার গভীর রাতে নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ও পাশ্ববর্তী বাসুদেবপাড়া গ্রামের কালাম মৃধার কন্যা লিজা আক্তারকে নিয়ে অজানার উদ্দেশ্যে পারি জমান। গতকাল বৃহস্পতিবার এলাকায় এখবর ছড়িয়ে পরলে এলাকাবাসীর মধ্যে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Back to top button