গৌরনদীর কালনা প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন
কালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের মরোনত্তর পদক প্রদান করা হয়-ছবি: হীরা
ছালার চট-দোয়াতে কয়লার কালি-বাঁশের কঞ্চির কলম
আর তালপাতাই ছিলো হাতে খড়ির প্রাথমিক সরঞ্জাম
হাটি হাটি পা-পা করে ১৯৫৬ সালে পা দিয়েছিলাম কালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ছালার চট, দোয়াতে কয়লার কালি, বাঁশের কঞ্চির কলম ও তালপাতাই ছিলো হাতে খরির প্রাথমিক সরঞ্জাম। ওইসময় তালপাতায় স্বরবর্ণ, বাঞ্জ্যনবর্ণ, কলাপাতায় শতকিয়া, করাকিয়া লেখা, জাম তলায় সম্মিলিত ছাত্র-ছাত্রীদের নামতা পরা, গৈজদ্দিন স্যারের আদর ও øেহে আদর্শলিপি ও বাল্য শিক্ষা পড়া, ইনেকশন ও টিকাদান আসলে ভয় ভীতির স্মৃতি আজো ভোলবার নয়। কথাগুলো বলেছিলেন শতবর্ষ অনুষ্ঠানে আসা বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও বর্তমান সোনালী ব্যাংক গৌরনদী শাখার শাখা ব্যবস্থাপক মোঃ আব্দুর রশিদ হাওলাদার। অপর প্রাক্তন ছাত্র মোঃ সিদ্দিকুর রহমান বলেন, গ্রামীণ জনপদে স্থাপিত ঐতিহ্যবাহী কালনা সরকারি প্রাথমিক বিদ্যালয় আজ একশ বছর পেরিয়েছে। সকলের পদচারনায় আমরা প্রভূত ঋণে দায়বদ্ধ এই বিদ্যালয়ের নিকট। প্রাক্তন ছাত্র বর্তমানে আনসার ও ভিডিপ উন্নয়ন ব্যাংকের বরিশাল অঞ্চলের পরিচালক, নলচিড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জি.এম হারুন মৃধা স্মৃতিচারন করতে গিয়ে বলেন, কিভাবে যে প্রথমদিন স্কুলে এসেছিলাম তা আজ মনে নেই।
যতদূর বুঝি, ভর্তি বলতে তখন অভিভাবক ব্যক্তিগত ভাবে সাথে নিয়ে এসে শিক্ষকদের অনুরোধ করতেন। নিদিষ্ট দিন থেকে বৈধ ছাত্র হিসেবে নিয়মিত হাজিরা দিয়ে আমার ছাত্র জীবন শুরু হয়। প্রাক্তন ছাত্রী ও বর্তমানে ওই স্কুলের প্রধান শিক্ষিকা মাহফুজা আফরোজ বলেন, যে বিদ্যাপিঠ দিয়ে আমার প্রথম শিক্ষা জীবন শুরু, সেই বিদ্যালেরই আমি এখন প্রধান শিক্ষিক। এ বিদ্যালয়ের জন্য রয়েছে আমার গভীর শ্রদ্ধা ও ভালবাসা। বয়সে এরা প্রবীণ হলেও সকলের মধ্যে ছিলো তারুন্যের ভাব। দীর্ঘদিন পর একে অপরকে জড়িয়ে ধরে আনন্দে আত্মহারা হয়ে পরেন।
শত বছর পূর্তি অনুষ্ঠানে গতকাল শনিবার সকাল থেকেই স্কুল মাঠে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে দিনভর উৎসবের আমেজ বয়ে যায়। এ উপলক্ষে শতবর্ষ উদ্যাপন কমিটি আয়োজন করেছিলেন জমকালো অনুষ্ঠান। সকালে বর্নাঢ্য শোভাযাত্রা শেষে স্কুল মাঠে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মুক্তিযোদ্ধা এডভোকেট তালুকদার মোঃ ইউনুস। উদযাপন কমিটির সভাপতি ও প্রাক্তন ছাত্র সিরাজুল হক আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলাম, নলচিড়া ইউনিয়নের চেয়াম্যান ও প্রাক্তন ছাত্র সেকান্দার আলী মৃধা, সাবেক ইউপি চেয়ারম্যান জি.এম হারুন মৃধা, সাবেক পৌর কমিশনার সিরাজ মাতুব্বর, আওয়ামীলীগ নেতা কালিয়া দমন গুহ, আকবর হোসেন ফারুক, উপজেলা যুবলীগের আহবায়ক ও প্রাক্তন ছাত্র হারিছুর রহমান হারিছ, জামাল খন্দকার, খোকন মল্লিক, এডভোকেট সাহিদা হারুন প্রমুখ। আলোচনা সভা শেষে অত্র স্কুলের চারজন প্রাক্তন ছাত্র ও বীর মুক্তিযোদ্ধার মরোনত্তর পদক প্রদান করা হয়। বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও লাকি কুপনের ড্র অনুষ্ঠিত হয়। শতবর্ষ উপলক্ষে সারাদেশ থেকে আগত ওই স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে এক মিলন মেলায় পরিনত হয়।
