আর্কাইভ

চার মাসের শিশু পুত্রকে হত্যার চেস্টা

হত্যার চেষ্টা করেছে এক পাষন্ড পিতা । আশঙ্কা জনক অবস্থায় শিশু পুত্রকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দেড় বছর পূর্বে মানিকগঞ্জের আব্দুর রব মিয়া (২৬)’র সাথে গৌরনদী উপজেলার দক্ষিন বিজয়পুর গ্রামের ছাদের আলী সরদারের কন্যা রুনা বেগম (১৯)’র সামাজিক ভাবে বিয়ে হয়। গত ৪ মাস পূর্বে রুনার গর্ভে পুত্র সন্তান রাজু’র জম্ম হয়। বিয়ের পর থেকে স্বামী ও স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল। পুত্র রাজুকে নিয়ে দম্পতি রোববার শ্বশুর বাড়ি দক্ষিন বিজয়পুর গ্রামে  বেড়াতে আসে। দাম্পত্য কলহের জের ধরে গতকাল বুধবার বিকেলে শ্বশুর বাড়িতে বসে আব্দুর রব মিয়ার সাথে স্ত্রী রুনা বেগমের ঝগড়া-ঝাটি বাধে। এক পর্যায়ে আব্দুর রব স্ত্রী রুনা বেগমের উপর ক্ষিপ্ত হয়ে সন্ধ্যার দিকে ৪ মাসের শিশু পুত্র রাজুকে মাটির সাথে আঁছাড় দেয়। এতে রাজু গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় রাজুকে প্রথমে গৌরনর্দী হাসপাতালে পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।

Back to top button