আর্কাইভ

আগৈলঝাড়ায় লক্ষ্মী দশহরা অনুষ্ঠিত

উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপংকর বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ এ্যাড. তালুকদার মোঃ ইউনুস, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খাঁন, ভাইস- চেয়ারম্যান জসিম  উদ্দিন সরকার ও মহিলা ভাইস-চেয়ারম্যান শেফালী সরকার, আগৈলঝাড়া পূজা উদ্যাপন কমিটির সভাপতি অরুন কৃষ্ণ হালদার, সাধারন সম্পাদক সুনীল কুমার বাড়ৈ প্রমুখ। আগৈলঝাড়ার ৫ ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে প্রায় অর্ধশত লক্ষ্মী প্রতিমা নিয়ে লক্ষ্মী দশহরায় অংশগ্রহণ করে পূজারীরা। অপরাহ্নে এ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানে আরতী- সংগীত পরিবেশন করে স্থানীয়-দূরাগত শিল্পীরা। প্রতিযোগীদের মধ্যে আয়োজক কমিটি পুরস্কার বিতরণ করেন।

Back to top button