আর্কাইভ
গৌরনদীতে মোটরসাইকেল চাপায় বৃদ্ধ নিহত
বরিশালের গৌরনদী উপজেলার সরিকল-আগরপুর সড়কের সরিকল স্কুল সংলগ্নস্থানে গতকাল শনিবার সকালে মোটরসাইকেলের চাপায় ঘটনাস্থলেই
পথচারী এক বৃদ্ধ নিহত হয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে।
সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের এস.আই আলাউদ্দিন জানান, গতকাল শনিবার সকাল সাড়ে সাতটার দিকে বাবুগঞ্জের কেদারপুর গ্রামের জনৈক কাওসার হোসেন বেপরোয়াগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় পথচারী গৌরনদীর মহিষা গ্রামের নিকুঞ্জ রঞ্জন ঋষি দাসকে (৭০) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই বৃদ্ধ নিহত হয়। তাৎক্ষনিক সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ মোটরসাইকেলটিকে আটক করলেও চালক কাওসার পালিয়ে যেতে সক্ষম হয়। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।