গৌরনদীতে মাসব্যাপী স্যানিটেশন কার্যক্রম অনুষ্ঠিত
গৌরনদী অফিস ॥ গৌরনদী উপজেলা প্রশাসন ও এনজিও সমম্বয় পরিষদের যৌথ উদ্যোগে মাসব্যাপী স্যানিটেশন
কার্যক্রমের সমাপনি উপলক্ষে গতকাল রবিবার গৌরনদীতে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জনস্বাস্থ্য বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আঃ মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিআরডিবির চেয়ারম্যান ও সাংবাদিক জহুরুল ইসলাম জহির। বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রতন কুমার মন্ডল, হাইসাওয়ার ব্যাবস্থাপক মোঃ আবুল কালাম, প্রশিকার এলাকা সম্বয়কারী মোঃ এনামূল হক, কারিতাসের এলাকা ব্যাবস্থাপক শ্যামল জোয়ারদার, ব্র্যাকের ম্যানেজার অমিয় রঞ্জন জোতদার, সিসিডিবির ব্যাবস্থাপক অমরিয় সরকার, উন্নয়ন প্রচেস্টার প্রশিক্ষন কর্মকর্তা সাঈদ বীন ভূইয়া, ভোসড ম্যানেজার সুনিল কুমার বৌস, আশার ব্যাবস্থাপক মহিউদ্দিন সিকদার, এল.টি.এন’র কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন প্রমূখ।