আর্কাইভ
টরকী বন্দর পরিবেশক সমিতির কার্যনির্বাহী কমিটি গঠন
গৌরনদী অফিস ॥ বরিশালের সর্ববৃহৎ ব্যবসায়ীক বন্দর গৌরনদীর টরকী বন্দর পরিবেশক সমিতির কার্যনির্বাহী
কমিটি গঠনের লক্ষে গতকাল সোমবার বিকেলে একসভা বন্দরের সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
আবুল বাশার মাঝির সভাপতিত্বে বন্দর পরিবেশক ব্যবসার উন্নয়নের লক্ষে সভায় বক্তব্য রাখেন কাজী আল-আমিন, হাজী আঃ ছালাম, মাহাবুর আলম খোকন প্রমুখ। শেষে ভোটের মাধ্যমে মাহাবুব আলম খোকন-সভাপতি, হাজী আঃ ছালাম-সহসভাপতি, কাজী আল-আমিন-সাধারণ সম্পাদক, আবুল বাশার মাঝি-সহসাধারণ সম্পাদক, ননী বনিক-কোষাধ্যক্ষ, হাজী বাবুল সরদার-সাংগঠনিক সম্পাদক, পরিমল বারিক-সহসাংগঠনিক সম্পাদক, জাহাঙ্গীর মিয়া ও তরিকুল ইসলাম দিপু-কার্য নির্বাহী সদস্য নির্বাচিত হন।