ছাত্রী উত্যক্তকারী এক বখাটেকে গণধোলাই
নিজস্ব সংবাদদাতা ॥ ছাত্রী উত্যক্তকারী এক বখাটে যুবককে গতকাল এলাকাবাসি গণধোলাই দিয়েছে। এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায়
থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার সুন্দরদী গ্রামে।
অভিযোগে জানা গেছে, ওই গ্রামের আমির হাওলাদারের কন্যা ও টরকী বন্দর ভিক্টোরী মাধ্যমিক বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থী শামীমা আক্তারকে দীর্ঘদিন থেকে প্রেমের প্রস্তাবে নানাধরনের উত্যক্ত করে আসছিলো একই গ্রামের জানে আলম হাওলাদারের পুত্র শাওন হাওলাদার। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে শামীমাকে বাড়ির পাশ্ববর্তী নির্জনস্থানে পেয়ে বখাটে শাওন ঝাঁপটে ধরে শ্লীতাহানীর চেষ্টা চালায়। এসময় স্কুল ছাত্রীর ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে বখাটে শাওন দৌড়ে পালানোর চেষ্টা চালায়। স্থানীয়রা ধাওয়া করে বখাটে শাওনকে আটক করে গণধোলাই দেয়। একপর্যায়ে কৌশলে বখাটে শাওন পালিয়ে যায়। এ ঘটনায় স্কুল ছাত্রীর পিতা আমির হাওলাদার বাদি হয়ে ওইদিন সন্ধ্যায় গৌরনদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।