উজিরপুরে আওয়ামীলীগের ব্যানার ঝুঁলিয়ে স্কুলের জমি দখল
নিজস্ব সংবাদদাতাবরিশালের উজিরপুর উপজেলার শোলক বাজার সংলগ্ন স্কুল ও মসজিদের জমি দখল করে আওয়ামীলীগের ব্যানার ঝুঁলিয়ে দিয়েছে
স্থানীয় আওয়ামীলীগের কতিপয় প্রভাবশালী নেতা।
সূত্রমতে, স্কুল ও মসজিদ কমিটির এক সিদ্ধান্তে দোকান ঘর উঠানোর জন্য স্কুল ম্যানেজিং কমিটির সদস্য বারেক মোল্লাকে অনুমতি দেয়া হয়। বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার রাতে আওয়ামীলীগ নেতা আফজাল খান, জয়নাল বেপারী, হারুন খা, হারুন হাওলাদার ও তাদের সহযোগীরা আওয়ামীলীগের একটি ব্যানার ঝুঁলিয়ে ওই জমি দখল করে। মসজিদ কমিটির সাধারন সম্পাদক শাহাদাত হোসেন বলেন, মসজিদ কমিটি নয়, স্কুল কমিটির এক সভায় দোকান ঘর তুলতে জায়গা দেয়ার সিদ্ধান্ত হয়। এদিকে স্থানীয় যুবলীগ নেতা চাঁন মিয়া জমিতে আওয়ামীলীগের ব্যানার ঝুঁলানোর সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে আমারা পরবর্তী সভায় সিদ্ধান্ত নেব। ব্যানার তুলে ফেলার সম্ভাবনা রয়েছে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।