আর্কাইভ

নাগরিক পরিবীক্ষন প্রচারাভিযানের আলোচনা সভা

সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠন উন্নয়ন প্রচেষ্টার আয়োজনে প্রগতি ও ইউএসএআইডির সহযোগীতায় গৌরনদীর কারিতাস মিলনায়তনে সকাল দশটায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক এইচ.এম জয়নাল আবেদীন। সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট অর্থনীতিবীদ ও সরকারী গৌরনদী কলেজের অধ্যক্ষ প্রফেসর নুর মোহাম্মদ। উদ্বোধনী বক্তব্য রাখেন উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক এইচ.এম শাহজাহান কবীর। বিশেষ অতিথি ছিলেন বিআরডিবির চেয়ারম্যান ও সাংবাদিক জহুরুল ইসলাম জহির, প্রভাষক মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি টি.এম আলতাফ হোসেন। বক্তব্য রাখেন বিএনডিএন’র বরিশালে প্রকল্প সমন্বয়কারী সুকুমার সরকার, পৌর কাউন্সিলর শাহনাজ পারভিন, উন্নয়ন প্রচেস্টার প্রোগ্রাম অফিসার সাঈদ বীন ভূইয়া পান্নু, শিক্ষক শওকত হোসেন, ডলি রায়, ডাঃ আব্দুর রব প্রমুখ। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Back to top button