আর্কাইভ
শোক সংবাদ : রিজিয়া বেগম
নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলার কাসেমাবাদ গ্রামের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ পীরে কামেল মরহুম মাওলানা মোঃ কাসেমের কন্যা রিজিয়া বেগম (৯০)
বাধ্যর্কজনিত কারনে শুক্রবার দুপুরে উজিরপুরের নিজবাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির………..রাজিউন)। তিনি ৪ পুত্র, ৪ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। গতকাল শনিবার দুপুরে মরহুমার জানাজা শেষে কাসেমাবাদ গ্রামের পিতার কবরের পাশে দাফন করা হয়। মরহুমার জানাজার নামাজে জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ, এডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এমপি, বি.এইচ হারুন-এমপিসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা অংশগ্রহন করেন।