গৌরনদীতে হরতালের সমর্থনে মিছিল ও সমাবেশ
নিজস্ব সংবাদদাতা ॥ হরতালের সমর্থনে গতকাল শনিবার সকালে বরিশালের গৌরনদী উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে টরকী
এলাকায় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মিছিল শেষে টরকী বন্দরস্থ বার্থী ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব আবুল হোসেন মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারন সম্পাদক মোঃ শাহ আলম ফকির, বিএনপি নেতা অধ্যাপক আব্দুল আউয়াল লোকমান, মাষ্টার গোলাম হোসেন, আবুল কালাম খান, আনোয়ার হোসেন সুজন, নজরুল ইসলাম, মিজান শরীফ, আলী আকবর মোল্লা, সিরাজুল ইসলাম খান, রুহুল আমীন বেপারী, আকতার হোসেন বাবুল, হারুন সিকদার, সিরাজুল ইসলাম সরদার, উপজেলা যুবদলের আহবায়ক সফিকুর রহমান শরীফ স্বপন, যুবদল নেতা শামীম হাওলাদার, আনিচ ফকির, মাসুম বিল্লাল মিলন, ছাত্রদল নেতা মনিরুজ্জামান মনির প্রমুখ।
একইদিন সকালে গৌরনদী বন্দস্থ আব্দুর রব কিন্ডার গার্ডেন স্কুল মিলনায়তনে গৌরনদী পৌর যুবদলের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে দায়ের করা মিথ্যে মামলা প্রত্যাহার ও পুলিশী হয়রানি বন্ধের দাবিতে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন পৌর যুবদলের আহবায়ক মোঃ নান্না খান।