আর্কাইভ
শোকসংবাদ : হাচেন আলী মোল্লা
গৌরনদী অফিস ॥ দৈনিক যুগান্তরের বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম রবের চাচা হাচেন
আলী মোল্লা (৫৫) হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল রবিবার সকালে উপজেলার বড়বাশাইল গ্রামের নিজবাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……রাজিউন)। তিনি স্ত্রী, ৪ পুত্র, ৫ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। ওইদিন বাদ আসর মরহুমের জানাজার শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।