আর্কাইভ
বরিশালে সড়ক দূর্ঘটনায় এক শিশু নিহত
নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের বাকেরগঞ্জে সোমবার বিকেলে সড়ক দূর্ঘটনায় এক শিশু কন্যা নিহত হয়েছে। তার নাম আখি আক্তার (৭)।
জানা গেছে, বাকেরগঞ্জ পৌর শহরের ৭ নং ওয়ার্ডের আবুল কালাম আজাদের কন্যা আখি। বিকেলে সে রাস্তা পারাপার করতে ছিল। ওই সময়ে পটুয়াখালী থেকে বরিশালগামী একটি পিকআপ শিশুটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই কন্যা শিশুটি মারা যায়। পুলিশ লাশ উদ্ধার করেছে।