আর্কাইভ
শোক সংবাদ : সামচুন নাহার
সাইদুর রহমান স্বপন, আগৈলঝাড়া ॥ আগৈলঝাড়ায় ব্যবসায়ী ও বিএনপি নেতা আ. খালেক পাইকের স্ত্রী সামচুন নাহার বেগম (৬০)
দীর্ঘদিন অসুস্থ থাকার পর গতকাল বুধবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে … রাজেউন)। মৃত্যুকালে তিনি স্বামী, ২ মেয়ে, ১ ছেলে সহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। গতকালই বাদ জোহর মরহুমার জানাজার নামাজ শেষে উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।