আর্কাইভ

জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

গৌরনদীতে র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চত্বর থেকে র‌্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক দক্ষিণ করে গৌরনদী পল্লী বিদ্যুৎ সমিতির  মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পল্লী বিদুৎ সমিতির ডিজিএম মোঃ আবু বক্কর সিবলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম, বিআরডিবির চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির। বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মোঃ শিহাব হোসাইন, উপজেলা যুব উন্নয়ন অফিসার খান মোঃ মনিরুজ্জআমান, পল্লী উন্নয়ন অফিসার মোঃ কামরুজ্জামান, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন, বিদ্যুৎ গ্রাহক মোঃ বেল্লাল হোসেন, মোঃ মোকলেচুর রহমান, মোঃ আনোয়ার হোসেন, মোঃ জাকির হোসেন প্রমুখ।

Back to top button