আর্কাইভ
গৌরনদীতে মানবাধিকার দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মশালা
আন্তজার্তিক মানবাধিকার দিবস উপলক্ষে কারিতাসের উদ্যোগে গতকাল শুক্রবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া
ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নলচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেকান্দার হোসেন মৃধার সভাপতিত্বে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও সাংবাদিক জহুরুল ইসলাম জহির। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সাবেক সম্পাদক সুশীল জয়ধর, পিঙ্গলাকাঠী কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক দীলিপ মূখার্জী। বক্তব্য রাখেন কারিতাসের প্রতিবন্ধী কর্মসূচীর সমন্বয়কারী এলডিন পীয়ুস গণ সালভেজ, সাংবাদিক মনীষ চন্দ্র বিশ্বাস, ইউপি সদস্য মোঃ সেলিম সরদার প্রমূখ। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, শিক্ষক, নারী নেত্রী, সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা অংশগ্রহন করেন।