আর্কাইভ
আগৈলঝাড়ায় ইউপি সদস্য কর্তৃক গাঁজাসহ তিন বিক্রেতাকে নিয়ে উধাও
গৌরনদী অফিস ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আশিষ বাড়ৈ কর্তৃক গতকাল শনিবার
সকালে বিচারের নামে আধাঁকেজি গাঁজাসহ তিন গাঁজা বিক্রেতাকে নিয়ে উধাও হয়ে যাওয়ার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এ নিয়ে ওই এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার বড়মগরা বাজারের সংলগ্ন স্থানে বসে স্থানীয়রা আধাঁকেজি গাঁজাসহ বিক্রেতা স্থানীয় রিংঙ্কু মধু (২৫), নিখিল মধু (২৭), সঞ্জয়কে (২৬) আটক করে গণধোলাই দেয়। এসময় খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুঁটে আসেন স্থানীয় ইউপি সদস্য আশিষ বাড়ৈ। তিনি বিচারের কথা বলে গাঁজাসহ আটককৃত তিন বিক্রেতাকে নিয়ে উধাও হয়ে যান। সারাদিনেও তাদের কোন হদিস পাওয়া যায়নি। এ ঘটনায় স্থানীয়রা আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ ওসি অশোক কুমার নন্দির কাছে অভিযোগ দিয়েছেন।