গৌরনদীতে শ্বাসরোদ্ধ করে
এক বিধবা মহিলাকে হত্যা
বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ বাটাজোর গ্রামের একটি ডোবা থেকে গতকাল সোমবার সকালে শ্বাসরোদ্ধ করে হত্যার পর পানিতে ভাসিয়ে দেয়া এক বৃদ্ধা মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গৌরনদী থানায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, পাশ্ববর্তী উজিরপুর উপজেলার মোড়াকাঠী গ্রামের মৃত আব্দুর রব সরদারের স্ত্রী ও ৬ সন্তানের জননী আছিয়া বেগম (৬৫) গত রোববার রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়। গতকাল সোমবার সকালে পাশ্ববর্তী গৌরনদী উপজেলার দক্ষিণ বাটাজোর গ্রামের সমির বাড়ৈর পান বরজের ডোবায় ভাসমান অবস্থায় বৃদ্ধার লাশ দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়।
গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ডোবার মধ্যে ভাসমান অবস্থায় বৃদ্ধা আছিয়ার লাশ উদ্ধার করে।
|
{loadposition adsense} |
তিনি আরো জানান, সুরাতাহাল রিপোর্টে লাশের গায়ের বিভিন্ন অংশে ক্ষতের চিহৃ রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা বেড়িয়ে আসবে বলেও তিনি উল্লেখ করেন। লাশের ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় বৃদ্ধা আছিয়ার পুত্র জামাল সরদার বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি করে গৌরনদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-০১/০১-০৩-১০ ইং)। এ রির্পোট লেখা পর্যন্ত হত্যার কারন জানা যায়নি।