আর্কাইভ

গৌরনদীতে দশজন নারী নেত্রী নির্বাচনে প্রতিদ্বন্দীতা করবেন

ইতোমধ্যে তারা কোমর বেঁধে নির্বাচনী মাঠে নেমেছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিরামহীন ভাবে নির্বাচনী প্রচারনা ও দোয়া প্রার্থী হিসেবে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন এসব নারী নেত্রী ও তাদের সমর্থকেরা। যদিও ইতিপূর্বে পৌরসভার সংরক্ষিত মহিলা আসনের নির্বাচিত কাউন্সিলরদের সঠিক মূল্যায়ন করা হয়নি। সর্বক্ষেত্রেই নির্বাচিত মহিলা কাউন্সিলররা ছিলেন অবহেলিত এ অভিযোগ এনে অতিসম্প্রতি গৌরনদীতে এক মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) এম.এ শাখাওয়াত হোসেনের কাছে সরাসরি অভিযোগ তুলেছিলেন গৌরনদী পৌরসভার এক নির্বাচিত মহিলা কাউন্সিলর। তার পরেও পৌর নির্বাচনের তফশিল ঘোষনার পর পরই সম্ভ্রাব্য মহিলা কাউন্সিলর প্রার্থীরা কেউই ঘরে বসে নেই। নির্বাচনী মাঠ গোছাতে তারা এখন মহাব্যস্ত সময় কাটাচ্ছেন।

সূত্র মতে, জেলার গৌরনদী পৌরসভার সংরক্ষিত ১,২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে কামর বেঁধে মাঠে নেমেছেন আওয়ামীলীগ সমর্থিত সেলিনা খানম ও বিএনপির সালমা আক্তার ছবি। ৪,৫ ও ৬ নং ওয়ার্ডে আওয়ামীলীগের সৈয়দা খায়রুন নাহার মায়া, গীতা রানী দত্ত বণিক ও বর্তমান কাউন্সিলর বিএনপির শাহনাজ পারভীন রুহিনা। ৭,৮ ও ৯ নং ওয়ার্ডে আওয়ামীলীগ সমর্থিত ওয়ার্ড মহিলালীগের সভানেত্রী মোসাম্মদ সাবিনা, নারীনেত্রী রোকেয়া বেগম, ফেরদৌসি বেগম ও বর্তমান কাউন্সিলর বিএনপির হোসনেয়ারা বেগম বেবী।

Back to top button