আর্কাইভ
গৌরনদীতে যাত্রীবাহী বাস

দুর্ঘটনায় দুমরে মুচরে যাওয়া যাত্রীবাহি লোকাল বাস ইয়াদ পরিবহনের সম্মুখ ভাগ-ছবি: হীরা
দূর্ঘটনায় ৩০ জন আহত
বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার দক্ষিণ মাহিলারা নামকস্থানে গতকাল সোমবার বিকেলে যাত্রীবাহী বাস দূর্ঘটনায় মহিলাসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও আশংকাজনক অবস্থায় ৫ জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও আহত সূত্রে জানা গেছে, ভুরঘাটা থেকে বরিশালগামী যাত্রীবাহি লোকাল বাস ইয়াদ পরিবহন (ঢাকা-ব-৯০৫৪) দক্ষিণ মাহিলাড়া নামকস্থান অতিক্রমকালে বিপরীতদিক থেকে আসা আলু বোঝাই নসিমনকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পার্শ্বের গাছের সাথে
স্ব-জোরে ধাক্কা লেগে দুর্ঘটনার স্বীকার হয়। দূর্ঘটনায় বাসের হেলপার রুবেল (২৫), যাত্রী নাজমুল হোসেন (১৮),আবুল কালাম আজাদ (৩৫), আসমা বেগম (২৮), আনোয়ার হোসেন (৩০), আলাউদ্দীন (২৮), নয়ন (২০), দেলোয়ার হোসেন বেগম (৩৫), রোজি (৩০), ফাতেমা বেগম (৪০), বাবু (২০), মনজুরা খানম (১৮), পলাশ (২৬), আফরোজা (৪৫), সোহাগ হাওলাদার (৫০), আনোয়ারা বেগম (৩৫),সাফিয়া বেগম (৩৪),খালেক মোল্লা (৫০), ওহাব হাওলাদার (৩৬) সহ কমপক্ষে ৩০ জন আহত হয়। গুরুতর আহতদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও আশংকাজনক অবস্থায় ৫ জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে