আর্কাইভ

মুলাদী পৌরসভায় এক কাউন্সিলর প্রার্থী বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত

যাছাই বাছাইয়ে তার একমাত্র প্রতিদ্বন্ধি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় তিনি বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পৌরসভার ৬ নং (মুলাদী পশ্চিমবাজার-ইকরখোলা-পূর্ব চরপত্তনীভাঙ্গা ও তেরচর) ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা আব্দুর রব হাওলাদার ও তার একমাত্র প্রতিদ্বন্ধি প্রার্থী আওয়ামীলীগ সমর্থক সোহেল চৌধুরী কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে গত ১৫ ডিসেম্বর মুলাদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান তালুকদারের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। গত ১৮ ডিসেম্বর মনোনয়নপত্র যাছাই বাছাইয়ে সোহেল চৌধুরীর মনোনয়পত্রে ত্র“টি দেখা দেয়। গতকাল ১৯ ডিসেম্বর সোহেল চৌধুরীর মনোনয়নপত্রটি বাতিল বলে ঘোষনা করা হয়। ফলে ওই ওয়ার্ডের একমাত্র কাউন্সিলর প্রার্থী আব্দুর রব হাওলাদার বিনাপ্রতিদ্বন্ধিতায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

Back to top button