আর্কাইভ

কালকিনিতে আ’লীগের মেয়র প্রার্থীর মতবিনিময় সভা

মেয়র প্রার্থী খায়রুল আলম খোকন বেপারী  গতকাল সোমবার দুপুরে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। স্থানীয় প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মেয়র প্রার্থী ও আ’লীগ নেতারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভানেত্রী অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী, আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক তৌফিকুজ্জান শাহিন, কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক শাকিলুর রহমান সোহাগ ও পৌর আ’লীগের সভাপতি দেলোয়ার হোসেন দুলাল প্রমূখ।

Back to top button