আর্কাইভ
হতদরিদ্র শিশুদের মাঝে শীত বস্ত্র বিতরন
গৌরনদী ॥ বরিশালের উজিরপুর উপজেলার হতদরিদ্র শতাধিক শিশুদের মাঝে গতকাল বুধবার
সকালে শীত বস্ত্র বিতরন করা হয়েছে।
ধামুড়া গ্রামদারিদ্র বিমোচন কমিটির উদ্যোগে ও ধামুড়া বন্দরের খন্দকার মেডিকেল হলের আর্থিক সহায়তায় শীতবস্ত্র বিতরন উপলক্ষে বুধবার সকাল দশটায় স্থানীয় বন্দরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি কালাম মোল্লার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ডাঃ মোঃ হালিম সরদার, সমাজসেবক আব্দুল ছত্তার খন্দকার, হাসান হাফিজুর রহমান, পবিত্র কুমার বিশ্বাস, কামাল হোসেন, অখিল কুমার দাস, গণেশ কর, মুজিবুর রহমান, মোঃ আবু শাহী প্রমুখ। শেষে ব্র্যাকের অতিদরিদ্র কর্মসূচীর এবং ওই এলাকার হতদরিদ্র শতাধিক শিশুদের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়।