আর্কাইভ

সৎ ভাইয়ের হামলা-মামলায় দিশেহারা

রাজিহার ইউনিয়নের চেংগুটিয়া গ্রামের একটি পরিবার এখন দিশেহারা হয়ে পরেছেন।
সরেজমিনে জানা গেছে, ওই গ্রামের হাজ্বী হেমায়েত হোসেনের পিতা মৃত আলেম সরদারের প্রথম স্ত্রীর গর্ভের সন্তান হুকুম আলীকে আলেম সরদার জীবিত অবস্থায় আলাদা বাড়ি-ঘর করে দেয়। দ্বিতীয় স্ত্রীর সন্তান হাজ্বী মোঃ হেমায়েত ও তার ভাইদের নামের সম্পত্তিও আলাদা করে দেয়। আলেম সরদার ১০/১২ বছর পূর্বে মারা গেলে হেমায়েত ও তার ভাইয়েরা শান্তিপূর্ণ ভাবে তার রেখে যাওয়া সম্পত্তি ভোড় দখল করে আসছে। সম্প্রতি হুকুম আলী ভাড়াটিয়া লোকজন নিয়ে জোড়পূর্বক হেমায়েত ও তার ভাইদের প্রায় লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতের ফলজ ও বনজ গাছ কেটে নিয়ে যায়। অপরদিকে হেমায়েত তার ভাইয়ের ছেলে ও তার পরিবারকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দেয়। এ ব্যাপারে থানায় অভিযোগ দেয়া হলে পুলিশ সরেজমিনে তদন্ত যায়। এসময় পুলিশের উপস্থিতিতেই হুকুম আলী ও তার সহযোগীরা হেমায়েত গংদের দেখিয়ে দেয়ার হুমকি দেয়।

Back to top button