আর্কাইভ

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

ব্যাপক কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়েছে। দলীয় কার্যালয় থেকে নেতা কর্মীরা উপজেলা সদরের প্রধান প্রধান সড়কে র‌্যালী বের করে। র‌্যালী শেষে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ আহ্বায়ক ইউসুফ মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন যুবলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম সরদার, উপজেলা শ্রমিকলীগের সভাপতি লিটন তালুকদার, ইউনিয়ন আওমীলীগের সাধারণ সম্পাদক হালিমুজ্জামান হালিম ও ছাত্রলীগ নেতা আজাদ সেরনিয়বাত, অনিমেশ মন্ডলসহ প্রমুখ।

Back to top button