আর্কাইভ

ঠিকাদারী প্রতিষ্ঠানের ম্যানেজারের রহস্যজনক মৃত্যু

থানায় ইউডি মামলা দায়ের। লাশ পোষ্ট মডেমের জন্য বরিশালে প্রেরণ করা হয়েছে। স্থানীয় সূত্রে জানাগেছে, গৌরনদী-আগৈলঝাড়া সড়কে মেসার্স মতিউর রহমান কনষ্ট্রাকশন প্রতিষ্ঠানের ব্রীজ নির্মাণ কাজের জন্য বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মৃত্য নাজেম রাঢ়ীর পুত্র সুলতান রাঢ়ীকে সাইড ম্যানেজার হিসেবে নিয়োগ দেয়া হয়। দীর্ঘ  নয় মাস যাবৎ সুলতান রাঢ়ী আগৈলঝাড়া উপজেলার গৈলার রথখোলা নামক স্থানে আলী হোসেন নামে এক ব্যবসায়ীর দোকানে রাতে ঘুমাতেন। প্রতি নিদের ন্যায় মঙ্গলবার কাজশেষে রাতে ওই দোকানে ঘুমিয়ে থাকেন। সকালে তাকে ওই দোকানে রহস্য জনক মৃত্য অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে বরিশাল পোষ্টমডেমের জন্য লাশ মর্গে প্রেরণ করেন। প্রাথমিক ভাবে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে, যার নং-১ (১২/০১/২০১১)।

Back to top button