আর্কাইভ
যুবদলের স্মরন সভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত
গৌরনদী অফিস ॥ বরিশালের গৌরনদী উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক কাজী জসিমের অকাল মৃত্যুতে উপজেলা
যুবদলের উদ্যোগে গতকাল বিকেলে স্মরনসভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুবদলের আহবায়ক আলহাজ্ব মাসুদ হাসান মিটুর সভাপতিত্বে স্মরন সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা উত্তর যুবদলের সাধারন সম্পাদক বদিউজ্জামান মিন্টু। বক্তব্য রাখেন পৌর যুবদলের যুগ্ন আহবায়ক গোলাম মোর্শেদ মাসুদ, রকীব গাজী, উপজেলা ছাত্রদলের আহবায়ক রিয়াজ উদ্দিন ভূইয়া, পৌর ছাত্রদলের আহবায়ক মোল্লা মাহফুজ প্রমুখ। শেষে মরহুম কাজী জসিমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দেয়া-মিলাদ অনুষ্ঠিত হয়।