আর্কাইভ

মনিরের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার পূর্বক ফাঁসির দাবিতে বরিশালের আট উপজেলার সংবাদকর্মীদের সমন্ময়ে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত বরিশাল-মুলাদী মহাসড়কে বাবুগঞ্জ ডিগ্রী কলেজের সম্মুখে মানববন্ধন ও সমাবেশে গৌরনদী, উজিরপুর, বানারীপাড়া, আগৈলঝাড়া, হিজলা, মেহেন্দিগঞ্জ, বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার কর্মরত সাংবাদিকরা অংশগ্রহন করেন। মানববন্ধন শেষে বাবুগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে ক্লাবের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি মোঃ আসাদুজ্জামান রিপন, উজিরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজান, বাবুগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক সভাপতি শাহজাহান খান, এইচ.এম জসিম, সাবেক সাধারন সম্পাদক আরিফ হোসেন প্রমুখ। সমাবেশে বক্তারা অনতিবিলম্বে মনিরের হত্যাকারীদের গ্রেফতার পূর্বক ফাঁসির দাবি করেন।

উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর একদল চিহ্নিত সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে মুলাদী প্রেসক্লাবের সভাপতি মনির হোসেন রাঢ়ীকে কুপিয়ে নির্মম ভাবে হত্যা করে। ওই ঘটনায় রহস্যজনক কারনে পুলিশ এখন পর্যন্ত হত্যকারীদের গ্রেফতার করতে পারেনি।

Back to top button