আর্কাইভ

আগৈলঝাড়ায় প্রতিবন্ধীর জমি দখলের চেষ্টা

মারধর করার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর অবস্থায় আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সকালে বরিশালের আগৈলঝাড়া উপজেলার কোদালধোয়া গ্রামে। জানা গেছে, ওই গ্রামের অন্ধ প্রতিবন্ধী দীপংকর পান্ডের পৈত্রিক সূত্রে পাওয়া ২৬ শতক জমি জবর দখল করে নেয়ার জন্য দীর্ঘদিন থেকে চেষ্ঠা চালাচ্ছে একই গ্রামের প্রভাবশালী যাদব পান্ডে ও মাধব পান্ডে। তারই ধারাবাহিকতায় গতকাল সকালে প্রভাবশালীরা জমি দখল করতে গেলে প্রতিবন্ধী দীপংকরের স্ত্রী অঞ্জলী পান্ডে তাদের বাঁধা দেয়। এসময় প্রভাবশালীরা তাকে পিটিয়ে গুরুতর আহত করে।

Back to top button