আর্কাইভ

কালকিনিতে উত্তেজিত কৃষকের আকস্মিক মৃত্যু

গ্রামের শহিদুল ইসলাম চৌধুরী(৫০) নামের এক কৃষক ঝগড়া-বিবাদে উত্তেজিত হওয়ায় আকস্কিকভাবে মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শহিদুল ইসলাম চৌধুরী ও তার ভাই এ্যাডভোকেট লোকমান হোসেন চৌধুরী সাথে সামান্য বিষয় নিয়ে ঝগড়া-বিবাদের এক পর্যায়ে উত্তেজিত হয়ে শহিদুল ইসলাম তার স্ত্রীকে মারধর করে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষন পরে কোনো সাড়া শব্দ না পেয়ে উপস্থিত লোকজন ঘরে গিয়ে তার শরীর স্পর্ষকরে মৃত্যু নিশ্চিত করে।

Back to top button