আর্কাইভ
উজিরপুরে নসিমন দূর্ঘটনায় শিশু নিহত
নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের উজিরপুরের ওটরা ইউনিয়নে চেরাগআলী মার্কেট নামকস্থানে
গতকাল শুক্রবার দুপুরে যাত্রীবাহি নসিমন দূর্ঘটনায় এক শিশু নিহত ও ৫ যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহত ২জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, শুক্রবার দুপুর দেড়টার দিকে যাত্রীবাহি নসিমন উপজেলার পূর্ব চেরাগ আলী মার্কেট থেকে পূর্ব কেশবকাঠির উদ্দেশ্যে রওয়ানা হয়। চেরাগ আলী মার্কেটের কিছুদুর এগুলো নিয়ন্ত্রন হারিয়ে নসিমনটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মহসিন (১০) নামের এক শিশু নিহত ও চালক রোমান মল্লিক, যাত্রী সোহেল সরদার, সোবাহান আহম্মেদ, সেলিনা বেগম, সুজন মীর আহত হয়। গুরুতর আহত রোমান ও সোহেলকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।