আর্কাইভ
পান বরজে অগ্নিকান্ডে দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলার ভূরঘাটা গ্রামে গতকাল শুক্রবার দুপুরে পান
বরজে অগ্নিকান্ডে ৬ জন বর মালিকের প্রায় সহস্রাধীক পানবরজ পুরে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে প্রায় দশলক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন। এলাকাবাসি প্রায় দু’ঘন্টা আপ্রান চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
জানা গেছে, গতকাল শুক্রবার দুপুর দেড়টার দিকে ওই গ্রামের সেকান্দার খানের পান বরজ থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান শিখা পাশ্ববর্তী পানবরজ গুলোতে ছড়িয়ে পরলে মুহুর্তের মধ্যে পাশ্ববর্তী আলাউদ্দিন ফকির, শাহজাহান ফকির, খোকন পাল, জামাল বয়াতী ও নিজাম হাওলাদারের পানবরজ পুরে ছাই হয়ে যায়। তবে অগ্নিকান্ডের কোন সূত্রপাত এখনো সনাক্ত করা যায়নি।