আগৈলঝাড়ায় জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ
মটরসাইকেল ভাংচুর, আহত ৫
আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামে গতকাল রোববার সকাল ১১টার সময় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র্র করে প্রতিপক্ষের হামলায় ৫জন আহত ও দুইটি মটর সাইকেল ভাংচুরের ঘটনা ঘটে।
আহত ও পুলিশ সুত্রে জানা গেছে, শিহিপাশা গ্রামের হানিফ সরদারের সাথে গৌরনদী উপজেলার টরকী বন্দরের প্রবাসী আহাদুলের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। স্থানীয় লিটনকে নিয়ে প্রবাসী আহাদুলের স্ত্রী ছালমা বেগম জমির দখল নিতে
গেলে গতকাল রোববার সকাল ১১টায় প্রতিপক্ষ হানিফের পুত্র রনির নেতৃত্বে ১৫/২০জন সমর্থকরা দেশীয় ধারালো অস্ত্র ও লাঠি শোটা নিয়ে হামলা চালায়। এসময় ছালমার পুত্র রায়হান ও তার আত্মীয় হান্নানের মটর সাইকেল ভাংচুর করা হয়। এঘটনায় ছালমার ছেলে রায়হান (২৩) তার বন্ধু জাফর (২৪) সহ ৫জন আহত হয়। আহতদের মধ্যে গুরুত্বর অবস্থায় রায়হানকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে আগৈলঝাড়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আহতদের উদ্ধার করে। পুলিশ হামলায় ভাংচুরকৃত মটর সাইকেল ২টি জব্দ করে। এ ব্যাপারে আগৈলঝাড়া থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।