আর্কাইভ

শক্তিশালী বোমার বিকট শব্দে গোটা এলাকা প্রকম্পিত

আতংক নেমে আসে গ্রামবাসীর মধ্যে। রাতের আঁধারে অজ্ঞাতনামা দুস্কৃতকারীরা শক্তিশালী বোমা দুটি বিস্ফোরিত করে। এ ঘটনায় গতকাল সোমবার দুপুরে থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে বরিশালের আগৈলঝাড়া উপজেলার রতœপুর ইউনিয়নের বারহাজার গ্রামে।

রতœপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসনেয়ারা বেগম জানান, রবিবার রাত সাড়ে নয়টার দিকে তার বারোহাজার গ্রামের বাড়ির অদূরে পর পর দুটি শক্তিশালী বোমর বিকট শব্দে গোটা এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। বোমার শব্দে সংখ্যালঘূ অধ্যুষিত ওই এলাকার পুরো গ্রামবাসীদের মধ্যে আতংক দেখা দেয়। এ ঘটনায় চেয়ারম্যান হোসনেয়ারা বেগম গতকাল সোমবার দুপুরে আগৈলঝাড়া থানায় একটি সাধারন ডায়েরী করেছেন।

Back to top button