আর্কাইভ
৭ ফেব্রুয়ারি বিএনপির দেশব্যাপী হরতাল
ডেক্স রিপোর্ট : আগামি ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছেন প্রধান বিরোধী দল বিএনপি।
বুধবার মুক্তাঙ্গনের বিক্ষোভ সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মান বন্ধ, খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার, আটককৃত নেতা-কর্মীদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে প্রধান বিরোধী দল বিএনপি এ হরতালের ডাক দিয়েছেন।
বিমানবন্দর নির্মার্ণকে কেন্দ্র করে সোমবার মুন্সিগঞ্জের শ্রীনগরে পুলিশের সঙ্গে স্থানীয় জনতার ব্যাপক সংঘর্ষ হয়। এতে এক পুলিশ সদস্য নিহত এবং অর্ধশতাধিক আহত হয়। এ সহিংস ঘটনায় পর মঙ্গলবার বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে।