আর্কাইভ

মাদ্রাসা শিক্ষকের কান্ড

এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার দুপুরে বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা দাখিল মাদ্রাসায়।

জানা গেছে, দীর্ঘদিন থেকে ওই মাদ্রাসার শিক্ষক ক্বারী সিদ্দিকুর রহমান নিজেকে সিনিয়র দাবি করে অন্যান্য শিক্ষকদের কোনঠাসা করে রাখে। বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসার মৌলভী হাফিজুল্লাহ এর প্রতিবাদ করেন। এসময় আচমকা ক্বারী সিদ্দিক  হাফিজুল্লার ওপর হুমরে পরে তাকে মারধর করে। মাদ্রাসার শিক্ষক মৌলভী অলিউল্লাহ সিদ্দিকের এহেন কর্মকান্ডে প্রতিবাদ করায় তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ হুমকি দিয়ে ক্বারী সিদ্দিক বলেন, কেস মামলা আমি ভয় পাইনা। আমি মার্ডার কেসের আসামি, আমার বিরুদ্ধে কেউ কথা বললে তার পরিনতিও তেমন হবে। এ ব্যাপারে মাদ্রাসা সুপার মোঃ রফিকুল ইসলাম নেছারিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি হামলার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উভয় শিক্ষকের মধ্যে ভুলবোঝাবুঝি হয়েছিলো। পরবর্তীতে তা মীমাংসা করে দেয়া হয়েছে।

Back to top button