আর্কাইভ
দুই বন্ধুর স্মরনে শোকসভা অনুষ্ঠিত
গৌরনদী অফিস ॥ দু’সহপাঠি বন্ধুর অকাল মৃত্যুতে গতকাল শুক্রবার বরিশালের গৌরনদী উপজেলার বিল্লগ্রাম বাজারে
বন্ধু মহলের উদ্যোগে শোকসভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী উপজেলার যুবদলের যুগ্ম আহবায়ক কাজী মোঃ জসিম গত ৯ জানুয়ারি ও আগৈলঝাড়া উপজেলা যুবদল নেতা মোঃ মিজানুর রহমান অপু গত ২৫ অক্টোবর সড়ক দুর্ঘটনায় অকালেই মৃত্যুবরণ করেন। তাদের মৃত্যুতে গভীর শোক ও তাদের রুহের মাগফেরাত কামনায় গতকাল শুক্রবার উপজেলার বিল্লগ্রাম বাজারে জুম্মার নামাজ শেষে দোয়া-মিলাদের আয়োজন করা হয়। শোকসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মিঠু হাওলাদার, মিরন গোমস্তা, সলিল গুহ পিন্টু, গোলাম কিবরিয়া, কাজী রফিক, সাইদুর রহমান টিটু, শহিদ হাওলাদার, আরিফুল ইসলাম, কাজী তোতা, মামুন শিকদার, শহিদ সরদার প্রমুখ।