আর্কাইভ
আগৈলঝাড়ার সমাজসেবক ইসমাইল হোসেনের ইন্তেকাল
নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জয়নাল আবেদীন মোল্লার চাচা
ও সমাজসেবক ইসমাইল হোসেন মোল্লা (৮০) বাধ্যর্কজনিক কারনে শনিবার সন্ধ্যায় অশোকসেন গ্রামের নিজবাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির……রাজিউন)। তিনি ৩ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। গতকাল রবিবার সকালে মরহুমের জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়েছে।