আর্কাইভ

প্রকাশিত প্রতিবেদনে সহকারী প্রকৌশলীর ভিন্নমত

গত ৫ই ফেব্রয়ারী ‘গৌরনদী ডট কম’-এর প্রকাশিত প্রতিবেদনের ভিন্নমত পোষন করেছেন কালকিনি পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ রেজাউর রহমান। তিনি এক প্রতিবাদ লিপিতে জানান, ‘মেয়রের সাথে প্রতিবেদকের সাক্ষাৎকারটি স্পষ্ঠ ও সঠিক না হওয়ায় প্রতিবেদনে প্রকৃত সত্য প্রকাশিত হয়নি। তাই আমি উক্ত প্রতিবেদনের প্রতিবাদ জানাচ্ছি। প্রকৃত সত্য হলো- পৌরসভার স্বার্থেই আমাকে ঢাকায় যাতায়াত করতে হচ্ছে। প্রতিবেদনে যে ১লা ফেব্র“য়ারীর কথা বলা হয়েছে ওইদিন আমি পৌরসভার কাজের জন্যই ঢাকায় অবস্থানরত ছিলাম। তাই প্রতিবেদক পৌর কার্যালয়ে আমাকে পায়নি। সঠিক তথ্য যাচাই  করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের আহব্বান জানাচ্ছি’।

Back to top button