আর্কাইভ
গৌরনদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
গৌরনদীঃ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গতকাল বুধবার সকালে বরিশালের গৌরনদী উপজেলা ও পৌর
বিএনপির যৌথ উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ বিএনপির দলীয় কার্যালয়ে সকাল দশটায় অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান মিন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি নেতা আলী আকবর মোল্লা, তাইফুর রহমান কচি, পৌর যুবদলের আহবায়ক জাকির হোসের শরীফ, আবুল কালাম সিকদার, গোলাম মোর্শেদ মাসুদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক রিয়াজ উদ্দিন ভূইয়া, পৌর ছাত্রদলের আহবায়ক মোল্লা মাহফুজ, ছাত্রদল নেতা সিহাব উদ্দিন খোকন প্রমুখ।