আর্কাইভ
এনজিও বিএফডিসির ম্যানেজার শতীন্দ্রনাথ মন্ডলের পরলোকগমন
গৌরনদী অফিস ॥ এনজিও বিএফডিসির ম্যানেজার বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম চন্দ্রহার
গ্রামের শতীন্দ্রনাথ মন্ডল (৪০) হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার রাতে নিজবাড়িতে পরলোকগমন করেছেন। তিনি স্ত্রী, ১ পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। গতকাল শুক্রবার বিকেলে পারিবারিক শশ্মানে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে বিএফডিসর সভাপতি ডাঃ কিশোর রঞ্জন, সম্পাদক রফিকুল ইসলাম হাওলাদার, নিউ পোষ্ট ফাউন্ডেশনের সভাপতি চন্দ্র শেখর দাস, ম্যনেজার এনামুল হক, সাংবাদিক আমিন মোল্লা গভীর শোক ও শোর্কাত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।